রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

বাজারে আসছে ২০০ টাকার নোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে প্রথমবারের মত ২০০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাজারে প্রচলিত ১০/২০/৫০/১০০/৫০০ এবং ১০০০ টাকার মতই ২০০ টাকার নোট পাওয়া যাবে। লেনদেন হবে। প্রাথমিকভাবে ২০০ টাকার নোটের উপর ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ নোট’ কথাটি লেখা থাকলেও পরবর্তীতে তা আর লেখা থাকবে না।

এদিকে, ১০ টাকার নোটের সঙ্গে সামঞ্জস্য থাকায় বঙ্গবন্ধুর ছবি সংবলিত ৫০ টাকার নোটের রং ও আকার পরিবর্তন করে বাজারে নতুন ৫০ টাকার নোট ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার সকাল থেকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে নিয়মিত লেনদেনের মাধ্যমে নতুন এ নোট বাজারে ছাড়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিকভাবে ২০ কোটি টাকা মূল্যের নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী নতুন নোট বাজারে ছাড়া হবে বলেও জানান তিনি। তবে নতুন এ নোটের পাশাপাশি বাজারে চলমান পুরো নোটেও লেনদেন অব্যাহত থাকবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ