বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল

কাশ্মীর নিয়ে ফের বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:কাশ্মীর ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। চীনের অনুরোধে আগামী মঙ্গলবার এ বৈঠকে বসতে যাচ্ছে তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে জম্মু-কাশ্মীরের স্বায়ত্বশাসন কেড়ে নেয় ভারত। এরপর চীনের আহ্বানে গত আগস্টে বৈঠকে বসেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ফের সংঘর্ষ বাড়তে পারতে এমন আশঙ্কায় গত ১২ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি পাঠান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

চীন যে নোট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে পাঠিয়েছে তা দেখেছে রয়টার্স। এতে লেখা, ‘ফের উত্তেজনার বৃদ্ধির ঝুঁকি ও পরিস্থিতির গুরুত্বকে সামনে রেখে, পাকিস্তানের অনুরোধের পুনারাবৃত্তি করে চীন জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির ওপর কাউন্সিলের একটি ব্রিফিংয়ের জন্য অনুরোধ করছে।’

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কূটনীতিক জানান, আগামী মঙ্গলবারই এ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ