বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল

ভিপি নুরের আঙ্গুল ভেঙে দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালিয়ে তার হাতের আঙ্গুল ভেঙ্গে দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। হামলায় ডাকসুর ভিপি নুর, সমাজসেবা সম্পাদক আখতারসহ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদপদেশে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে ভারতের সংশোধিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে আয়োজিত সমাবেশে ভিপি নুর বক্তব্য দেওয়া শুরু করেন। তিনি মুক্তিযুদ্ধ মঞ্চকে ভারতের দালাল বলে অভিহিত করেন। তখন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নুরের ওপর হামলা চালানো হয়। বুলবুল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

জানা গেছে, হামলায় ভিপি নুরের একটি আঙুল ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ