রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

আহত শিক্ষার্থীদের দেখতে জামিয়া ক্যাম্পাসে জমিয়ত নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের জেরে দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে যেসব শিক্ষার্থীদের মারধর করা হয়েছে তাদেরকে দেখতে জামিয়ায় গিয়েছে জমিয়তে উলামা হিন্দের একটি প্রতিনিধি দল।

জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানীর নির্দেশে সংগঠনটির সেক্রেটারি মাওলানা হাকিমুদ্দীন কাসিমীর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মাওলানা রিয়াজ আহমদ কাসেমী, ডা. আবু মাসঊদ, কারী আব্দুস সামী কাসেমী, মাওলানা রাকিম মুহাম্মাদ আরিফ কাসেমী প্রমুখ।

মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানীর বলেছেন, জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের সেবা করার ঘোষণা দেয়া হয়েছে। জমিয়ত ভাল-মন্দ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে আছে, থাকবে।

এদিকে আটককৃতদের মুক্তির দাবিতে দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাও করে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল।

জামিয়ার ভাইস চ্যান্সেলর নাজমা আখতার পুলিশের কাজকে ‘নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন শিক্ষার্থীদের সঙ্গে ওই আচরণে আমি দুঃখিত। আমি ছাত্রদের বলতে চাই ওই লড়াইয়ে তাঁরা একা নয়, আমিও তাঁদের সঙ্গে আছি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ