রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

অপহরণের ৩ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার, আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গী থেকে অপহরণের তিন দিন পর সৌদি আরব প্রবাসীর লাশ কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে কালিয়াকৈরের বেনুপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত রবিন আহমেদ (৩০) ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাররার এলাকার আব্দুল হালিমের ছেলে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, রবিন গত ১১ নভেম্বর তিন মাসের ছুটিতে দেশে আসেন। জরুরি প্রয়োজন ছাড়া তিনি বাড়ি থেকে বের হতেন না।

গত রবিবার (১৫ ডিসেম্বর) সকালে বাজারের যাবার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। সন্ধ্যা হলেও বাসায় না ফেরায় স্বজনরা মুঠোফোনে যোগাযোগ করলে বন্ধ পান। পরে বিভিন্ন মাধ্যমে তারা জানতে পারেন অজ্ঞাত কেউ তাকে অপহরণ করেছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী নাসরিন আক্তার প্রথমে একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে টঙ্গী পূর্ব থানায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ করেন।

অভিযোগের তদন্ত কর্মকর্তা টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মোল্লা জানান, তদন্তে রবিনকে অপহরণের বিষয়টি ধরা পরে। মঙ্গলবার রাতে টঙ্গী কলেজগেট এলাকা থেকে সন্দেহভাজন সোহেল এবং আনারকলি রোড থেকে কাউসারকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী লাশ উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি’র) টঙ্গী জোনের সহাকারী পুলিশ কমিশনার আহসানুল হক জানায়, নিহতের ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেনের তথ্য পাওয়া গেছে। নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডির) তদন্তে ঘটনার রহস্য উদঘাটন হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ