বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

আ.লীগের সহ-সম্পাদক পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের বিষয়ভিত্তিক উপকমিটির সহ-সম্পাদকের পদ বিলুপ্ত করাসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায়।

গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সভায় উপস্থিত থাকা নেতারা জানান, এখন থেকে আর উপকমিটির সহ-সম্পাদক পদ থাকবে না। এ ক্ষেত্রে শুধু সদস্য থাকবে। সবগুলো সম্পাদকীয় পদে একজন চেয়ারম্যান, সদস্য সচিব ও পাঁচজন করে সদস্য থাকবে। তবে তা অবশ্যই দলীয় সভাপতির অনুমতি নিয়ে এসব পদে নিয়োগ দিতে হবে।

এছাড়া দলের উপদেষ্টা পরিষদের সদস্য ৪১ থেকে ৫১ করা হয়েছে। সেই সঙ্গে সাংগঠনিক সম্পাদক পদে একজন নারী সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন সভানেত্রী শেখ হাসিনা। এছাড়া আওয়ামী মৎস্যজীবী লীগকে দলের সহযোগী সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ড. মসিউর রহমান ও সাইদুর রহমান খানকে নিয়ে গঠিত হয়েছে নতুন এই কমিটি।

নেতাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, দলের কোনো নেতার কাছে আমি দায়বদ্ধ নই। এই দলের জন্য যারাই যা করেছে বিনিময়ও পেয়েছে। আমি সবাইকে দিয়েছি। এখন যার যার কর্মফল অনুযায়ী সে সে ফল পাবে।

সভা শেষে শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে আলাদা পাঁচ মিনিট কথা বলেন। সভায় দলের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদের কাজে বিশেষ সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

এরপর কার্যনির্বাহী সংসদের এই সভা আগামী শুক্রবার পর্যন্ত মুলতবি করা হয়। ওই দিন কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করার মধ্য দিয়ে বর্তমান কমিটির মেয়াদকাল শেষ হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ