রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে নতুন করে সাজানোর দাবি করেছেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মালয়েশিয়ায় 'কুয়ালালামপুর সামিটে' ভাষণ দেওয়ার সময় এ দাবি জানান তিনি।

তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য মিলে ১৭০ কোটি মুসলমানসহ অন্য জাতিগুলোর ভাগ্য নির্ধারণ করছে। যেটা একেবারেই যৌক্তিক নয়। আমরা এটা হতে দেব না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে নতুন করে সাজাতে হবে।

মুসলিম বিশ্ব অনেক সিদ্ধান্ত নেওয়ার পরও সেগুলো বাস্তবায়ন করতে পারছে না বলে মন্তব্য করেন এরদোগান। তার ভাষায়, পশ্চিমা দেশগুলোর নেতারা সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছেন। কিন্তু আমরা সন্ত্রাসবাদের মোকাবিলা করে যাব।

মুসলিম দেশগুলোর সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার থেকে কুয়ালালামপুরে আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।

এতে এরদোগান ছাড়াও যোগ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও কাতারের আমির শেখ তামিম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ