বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

দেওবন্দ এলাকায় দোকানে দোকানে 'কালো পতাকা' টাঙিয়ে অভিনব প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেওবন্দের প্রশাসন  দারুল উলূম অঞ্চলকে সেনানিবাসে রূপান্তর করেছে। তারপরেও সেখানকার স্থানীয় মুসলিমরা নাগরিত্ব আইন এবং দিল্লি জামিয়া মিলিয়া ইসলামিয়ায় শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের জেরে বিভিন্নভাবে প্রতিবাদ করছে।

গতকাল বুধবার দারুল উলূম এলাকার দোকানে দোকানে কালো পতাকা টাঙিয়ে অভিনব এক প্রতিবাদ করেছেন স্থানীয় মুসলিমরা। এ তথ্য পেয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। গোয়েন্দা বিভাগের আধিকারিকরা এ সম্পর্কে তৎপর হয়ে উঠেছে।

কালো পতাকা লাগানোর বিষয়ে দোকানিরা বলেছেন,  সংবিধান আমাদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার দিয়েছে। কোনও ধরণের উগ্রতা আমরা চাই না, এ কারণে পতাকার ব্যবহার।

প্রতিষ্ঠানে কালো পতাকা লাগানোর একমাত্র লক্ষ্য হিসেবে নাগরিকত্ব আইন যে সংবিধান বিরোধী সেই বার্তায় সরকারের কাছে পৌঁছে দেওয়া উদ্শ্যে বলেও জানান তারা।

এদিকে দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীদের দ্বারা বিক্ষোভের সম্ভাবনার কারণে দারুল উলূম এলাকায় পুলিশ বাহিনী ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছে এবং গোয়েন্দা সংস্থাগুলিও পুরোপুরি সক্রিয় রয়েছে।

আমারউজালা ডটকম (হিন্দি) অবলম্বনে রকিব

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ