রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

মৃত্যুদন্ডের রায় প্রতিহিংসা: বললেন মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক সেনা শাসক নির্বাসিত পারভেজ মোশাররফ এ সপ্তাহে তার বিরুদ্ধে দেয়া মৃত্যুদন্ডের রায়ের নিন্দা করে একে ‘ব্যক্তিগত প্রতিহিংসা’ হিসেবে উল্লেখ করেছেন।

গত মঙ্গলবার একটি বিশেষ আদালত গুরুতর রাষ্ট্র দ্রোহিতার মামলায় মোশাররফের মৃত্যুদন্ডের রায় ঘোষণা করে। পাকিস্তানে এ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর সাবেক কোন নেতাকে রাষ্ট্র দ্রোহিতার অভিযোগে অভিযুক্ত এবং মৃত্যুদন্ড দেয়ার ঘটনা ঘটলো।

গত বুধবার রাতে মোশাররফের এক সহকারীর প্রকাশ করা ভিডিও বার্তায় তিনি বলেন, কিছু লোকের ব্যক্তিগত প্রতিহিংসার কারণে আমার বিরুদ্ধে এ মামলা দেয়া ও এর রায়ও ঘোষণা করা হয়েছে।

দুবাইতে অবস্থান করা মোশাররফের শারিরীক অবস্থা ভালো নয়। ভিডিওতে তাকে হাসপাতালের বিছানায় খুব নাজুক অবস্থায় দেখা গেছে। এমনকি তার কথা বলতেও বেগ পেতে হচ্ছিল।

সাবেক এই জেনারেল জানান, পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি সিদ্ধান্তহীনতায় রয়েছেন। এছাড়া তার আইনজীবী প্যানেল রায়ের বিরুদ্ধে আপিলের পরিকল্পনা করছে কিনা সে সম্পর্কেও কিছু বলতে পারছেন না।

উল্লেখ্য, পাকিস্তানে ২০০৭ সালে সংবিধান বাতিল করে জরুরি অবস্থা জারির কারণে ২০১৩ সালে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়। এদিকে এ রায়ের কারণে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। রায় ঘোষণার পরপরই সেনা মুখপাত্র এর নিন্দা করে বলেছেন, সশস্ত্র বাহিনী মর্মাহত ও বেদনার্ত।

এদিকে মোশাররফের সাবেক প্রতিদ্বন্দ্বী ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান এ রায়ের বিষয়ে এখনও নিশ্চুপ রয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ