বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

মেজর জেনারেল জয়নুল আবেদীনের জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রমের জানাজা সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে, মঙ্গলবার বিকাল ৫টা ১৩ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম।

বুধবার বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। তার মৃত্যুতে শোক জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ১৯৮০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পাওয়া জয়নুল আবেদীন প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন ২০১১ সালের ২৮ নভেম্বর থেকে। এর আগে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের মহাপরিচালকও ছিলেন তিনি।

মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ১৯৬০ সালের পহেলা জানুয়ারি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে জন্মগ্রহণ করেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাকে মর্যাদাপূর্ণ ‘বীর বিক্রম’ উপাধিতে ভূষিত করা হয়।

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করা এই সেনা কর্মকর্তা ২০০৯ সালের জানুয়ারি মাসে বিশেষ নিরাপত্তা ফোর্স-এসএসএফ এর মহাপরিচালকের দায়িত্ব পান। পরে তিনি প্রধানমন্ত্রীর সামরিক সচিবের পদে আসেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ