শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

সিঙ্গাপুরের আইন সংস্থার মাধ্যমে রাষ্ট্রপতিকে উকিল নোটিশ দিয়েছে গ্রামীণফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিঙ্গাপুরের একটি আইন সংস্থার মাধ্যমে রাষ্ট্রপতি আবদুল হামিদকে উকিল নোটিশ পাঠিয়েছে গ্রামীণফোন (জিপি)।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক অব বাংলাদেশের (টিআরএনবি) সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী বলেন, মূলত আরবিট্রেশনে (সালিশ) যাওয়ার জন্য জিপি সিঙ্গাপুরের একটি আইন সংস্থার মাধ্যমে আমাদের রাষ্ট্রপতিকে উকিল নোটিশ পাঠিয়েছে। এটি খুব দুঃখজনক।

তিনি আরো বলেন, বাংলাদেশে ব্যবসা করবে একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান আবার আমাদের রাষ্ট্রপতিকে আরবিট্রেশনের জন্য উকিল নোটিশ দিয়ে চাপ দেবে, এটা কোনওভাবেই আমাদের কাছে খুব সহজে গ্রহণ করার মতো অবস্থা না।

টেলিযোগাযোগ মন্ত্রী এ বিষয়ে বলেন, আমরা এটা বুঝি ব্যবসা যদি কেউ করে তাহলে ব্যবসার ক্ষেত্রে তাদের নানা ধরনের সমস্যা থাকবে। আমাদের দায়িত্ব ফ্যাসিলেটেড করা, আমরা তাদের ফ্যাসিলেটেড করবো।

মন্ত্রী বলেন, আদালত যদি হুকুম দেয় আরবিট্রেশন করার- তাহলে করতে পারবো। যে দেশে বিজনেস করে সে দেশের আইন-আদালত অমান্য করে দুনিয়ার কোনও জায়গায় গিয়ে অন্য বিচার পাওয়ার সম্ভবনা নেই। আমরা সঠিক পথে রয়েছি, আদালত তার দৃষ্টিভঙ্গি চমৎকারভাবে করেছে।

মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, আমরা সহানুভুতিশীল, আলোচনায় বসতে ইচ্ছুক। আমরা সমস্যার সমাধানের জন্য সব ধরনের উদ্যোগ নিতে প্রস্তুত। কিন্তু এর মধ্যে থেকে কেউ জাতীয় স্বার্থ বিপণ্ণ করলে আমরা সেটি আর করতে পারি না।

গ্রামীণফোনের বিষয়ে আদালতের নির্দেশনা মেনে চলা হবে জানিয়ে মন্ত্রী বলেন, রবি এরই মধ্যে প্রস্তাব দিয়েছে- তারা মামলা তুলে নিতে চায়। আমরা তো মামলায় যাইনি। ওরা যদি মামলা তুলে নিয়ে আলোচনায় বসে তাহলে কোনও আপত্তি নেই। তবে মামলা চলাকালীন অবস্থায় আলোচনা করতে পারি না। কারণ সেটি আদালত অবমাননা হয়ে যাবে। তবে জিপির সঙ্গে আলোচনায় বসতে পারবো না, যতক্ষণ আদালতের রায় তারা না মানে।

জানা যায়, গ্রামীণফোনের কাছে অডিট আপত্তির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা রয়েছে। পাওনা চেয়ে গত এপ্রিল মাসে চিঠি দেয় বিটিআরসি। এরপর তারা আদালতে যায়। অর্থমন্ত্রীর উদ্যোগে অপারেটর দুটির সঙ্গে বিটিআরসির কর্মকর্তাদের মধ্যে দুই দফা বৈঠক হলেও তাতে সফলতা আসেনি।

বিটিআরসি সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তিতে রাজি না হওয়ায় আদালতের দ্বারস্থ হয় রবি ও গ্রামীণফোন। আদালত গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেয়ার মধ্যে রাষ্ট্রপতিকে উকিল নোটিশ দিলো গ্রামীণফোন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ