বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত

আমি আওয়ামী লীগে ছিলাম, আছি, থাকবো: সোহেল তাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকা সোহেল তাজ বলেছেন, আমি আওয়ামী লীগের সঙ্গে ছিলাম, আছি, থাকবো।

শুক্রবার আওয়ামী লীগের ২১তম সম্মেলনে উপস্থিত হয়ে তিনি এই কথা জানান। এদিন বিকেল তিনটার পর পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দুপুরে আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের ছোট বোন কিশোরগঞ্জ-১ আসনের এমপি সৈয়দা জাকিয়া নূর লিপিকে সঙ্গে নিয়ে সম্মেলনে আসেন সোহেল তাজ।

তিনি বলেন, আজকের সম্মেলনের সফলতা কামনা করছি। এ সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও ৩০ লাখ শহীদের বিনিময়ে যে জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে তা বাস্তবায়ন হবে। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনারবাংলা গড়তে সবসময় আমি পাশে থাকব।

উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর ২০০৯ সালের ৬ জানুয়ারি সোহেল তাজকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর, একই বছরের ৩১ মে হঠাৎ করেই অজানা কারণে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদ ও সৈয়দা জোহরা তাজউদ্দীনের একমাত্র ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

এরপর ২০১২ সালের ৭ জুলাই সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। তাকে রাজনীতিতে ফেরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন দলীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ অনেক চেষ্টা করেছেন। তারপরেও তাকে রাজনীতিতে ফেরানো সম্ভব হয়নি।

এরপর, কেটে গেছে দীর্ঘ সময়। রাজনীতিতে না জড়ানোর কথা বললেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ আসনে বোন সিমিন হোসেন রিমির নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন।

সর্বশেষ আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে সোহেল তাজ দলীয় পদ পাচ্ছেন- এমন খবর ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত রাজনীতির মাঠে তাকে আর দেখা যায়নি। তবে দলীয় সূত্র বলছে, এবার দলের ২১তম কাউন্সিলে তিনি গুরুত্বপূর্ণ কোনো পদে ফিরতে পারেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ