বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত

আওয়ামী লীগের সম্মেলনে যায়নি বিএনপি-ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে যাননি বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের আমন্ত্রিত নেতারা। তবে আওয়ামী লীগের কাউন্সিলে সংহতি জানাতে যায় বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে পার্টির একটি প্রতিনিধি দল। গিয়েছিলেন ১৪ দলের নেতারাও।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার রাতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন দেশে ফেরেন। পরে জোটের অন্য নেতাদের সঙ্গে কাউন্সিল নিয়ে আলোচনা হয়। সেখানে ড. কামাল হোসেন আওয়ামী লীগের সম্মেলনে যেতে অসম্মতি জানান। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সবার সঙ্গে কথা বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়- জাতীয় ঐক্যফ্রন্ট আওয়ামী লীগের ২১তম সম্মেলনে অংশ নেবে না।

এদিকে আওয়ামী লীগের সম্মেলনের দিন শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনেতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের কর্মসূচিও পরিবর্তন করা হয়েছে। শনিবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ সংবাদ সম্মেলন করবে দলটি। এতে আওয়ামী লীগের সম্মেলন নিয়ে বিএনপির পর্যবেক্ষণসহ প্রতিক্রিয়া জানানো হতে পারে।

আওয়ামী লীগের সম্মেলনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের শরীক দলগুলো বাদে ২০ দলীয় জোটের কোনো শরীক দলকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে যাওয়া বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগকেও দাওয়াত দেয়া হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ