রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

এবার মালয়েশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত তার দেশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করবে।

তিনি গতকাল কুয়ালালামপুর সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, ইরানের ওপর অন্যায়ভাবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, এ ধরণের নিষেধাজ্ঞা মালয়েশিয়ার বিরুদ্ধেও আরোপ করা হতে পারে।

কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে অবরোধ আরোপের নিন্দা জানিয়ে বলেন, ইরানের মতো কাতারও নিষেধাজ্ঞা ও অবরোধ মোকাবেলা করে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

গত বৃহস্পতিবার কুয়ালালামপুরে ইসলামি সম্মেলনের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও কাতারের আমির শেইখ তামিমের অংশগ্রহণে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সেখানে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মাহাথির মোহাম্মাদ বলেছেন, বর্তমানে মুসলিম বিশ্ব সংকটের মধ্যে রয়েছে, তবে আশা করা হচ্ছে সংকট সমাধানের একটি নয়া পথ বেরিয়ে আসবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ