রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

‘পাকিস্তানের মাদরাসাসমূহকে নিয়ে সরকারের ভাবতে হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

জমিয়তে উলামায়ে ইসলাম (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমান বলেন, ‘পাকিস্তানের মাদরাসাসমূহকে নিয়ে সরকারকে ভারতে হবে না’। মাদরাসাসমূহ আল্লাহর তরফ থেকেই গায়েবি মদদে চলে। আপনাকে সেগুলো নিয়ে ভাবতে হবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একটি বক্তব্যের বিরোধিতা করে তিনি এসব কথা বলেন।

গতকাল শনিবার পেশওয়ারে বক্তব্য কালে তিনি আরো বলেন, পাকিস্তানের মধ্যে একটি রাজনৈতিক গন্ডি তৈরি করছে। আর এর মাধ্যমে দেশকে খোকলা করে ফেলছে। অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে।

আজ পাকিস্তানে যে হুকুমতই চলুক না কেনো, মাদরাসাসমূহের মধ্যে কোনো রাজনীতি চলে না। মাদরাসাসমূহ একই ধাচে চলতে থাকে। অথচ আজ পাকিস্তান সরকার মাদরাসাসমূহকে সরকারের আওতায় আনার চেষ্টা করছে। হুকুমত দীনি মাদরাসাসমূহ নিয়ে যে দিবাস্বপ্ন দেখছে সেটা কখনো বাস্তবায়ন হবে না।

তিনি আরো বলেন, আমরা জমিয়তে উলামায়ে ইসলাম থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমাদের পাকিস্তানে মাদরাসাসমূহ নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আজ পাকিস্তান সরকার মাদরাসাসমূহকে কওমি ধারায় নিয়ে আসার ঘোষণা দিয়েছে। আমরা বলবো আপনি মাদরাসা কে কি কওমি ধারায় আনবেন, আমরা আপনাকে কওমি ধারায় আনার চেষ্টা করছি।

আমরা এখনো সরকার কে আবেদন করবো আপনি অবৈধ পদ থেকে পদত্যাগ করুন। পাকিস্তানের জনগণ আপনাকে সরকারের পদে দেখতে চায় না।

মাওলানা ফজলুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেজ ভিডিও থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ