বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাহুল-প্রিয়াঙ্কাকে উত্তরপ্রদেশে ঢুকতে দিল না পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের উত্তর প্রদেশে নিরাপত্তার অজুহাতে বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে প্রবেশের অনুমতি দেয়নি পুলিশ।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত সপ্তাহে ভারতের পার্লামেন্টে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে। পুলিশ বিক্ষোভ নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। এখনও পর্যন্ত পুলিশের গুলিতে মীরাটে অন্তত ১৫ জন মারা গেছেন। এছাড়া সেখানে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকালে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সেখানে গুলিতে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য রওনা দিয়েছিলেন। কিন্তু পুলিশ তাদেরকে জানায়, মীরাটে অনেক মানুষের সমাবেশ নিষিদ্ধ। এই কারণে তারা সেখানে প্রবেশ করতে পারবেন না।

লাল সোয়েটার ও জিনস পরিহিত রাহুল গান্ধী জানান, ‘‘আমরা পুলিশের কাছে জানতে চাই, তাদের কাছে কোনো নির্দেশনা রয়েছে কি না। কিন্তু তারা কোনো নির্দেশনা দেখাতে পারেনি। কিন্তু তারা জানায়, আমাদের ফিরে যেতে হবে।''

তারপর রাহুলরা অন্তত তিনজনের একটি দল যেন সেখানে যেতে পারেন, তার অনুমতি চান। কিন্তু পুলিশ তাদের সে অনুরোধও অগ্রাহ্য করে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ