বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুয়েটের বহিষ্কৃত ১০ শিক্ষার্থীর পরীক্ষার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) র‍্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত ১০ শিক্ষার্থীকে পরীক্ষার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার শিক্ষার্থীদের করা পৃথক রিটের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মুহা. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শিক্ষার্থীরা হলেন- মির্জা মোহাম্মদ গালিব, জাহিদুল ইসলাম, মুনতাসির আহমেদ, আসিফ মাহমুদ, মো. মুস্তাসিন, আনফালুর রহমান, অর্ণব চৌধুরী, নাহিদ আহমেদ, তানভীর হাসনাইন ও মুহিবুল্লাহ।

আদালতে রিট আবেদনে সাত শিক্ষার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আরা হক ও মঞ্জুর নাহীদ। অপর তিনজনের পক্ষে ছিলেন আইনজীবী নাহিদ সুলতানা জুথী ও সাকিলা রওশন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক।

নুর উস সাদিক বলেন, হাইকোর্ট রুল সাপেক্ষে ওই আদেশ দিয়েছেন। যদি রুল খারিজ হয়ে যায়, তাহলে শিক্ষার্থীদের শাস্তি বহাল থাকবে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

শুনানিতে আদালত জানতে চায় এই সাত শিক্ষার্থী আবরার হত্যার ঘটনায় জড়িত ছিলেন কি না? এ সময় বুয়েটের পক্ষ থেকে জানানো হয় তারা আবরার হত্যার সঙ্গে সংশ্লিষ্ট নয়।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকে বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। আবরার হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের শর্তের মধ্যে একটি ছিল বুয়েটের আহসানউল্লাহ, সোহরাওয়ার্দী ও তিতুমীর হলে আগে ঘটে যাওয়া র‍্যাগিংয়ের ঘটনাগুলোতে জড়িতদের বিচার ও শাস্তি নিশ্চিত করা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ