বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুরকিনা ফাসোয় ভয়াবহ হামলা নিহত ১২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় ভয়াবহ হামলায় ৩৫ জন সাধারণ মানুষ মারা গেছেন। তাদের মধ্যে অধিকাংশ নারী বলে জানা যায়। পরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায় আরো ৮০ জন।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, সৌম প্রদেশের আরবিন্দ শহরের পাশাপাশি একটি সামরিক ঘাটিতে হামলা চালায়। এতে সাত সেনাও প্রাণ হারান বলে জানা যায়।

ভূমি বেষ্টিত রাষ্ট্রটির প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোর দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। হামলার পেছনে কারা আছে, সেটি এখনো জানা যায়নি। বুরকিনা ফাসোয় প্রায়ই এই ধরনের হামলা হয়। চলতি মাসের শুরুতে একটি গির্জায় বন্দুকধারীরা গুলি করে ১৪ জনকে হত্যা করে ফেলে।

বুরকিনা ফাসোর সেনাবাহিনী ফ্রান্স এবং আমেরিকার থেকে প্রশিক্ষণ নিচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। গত মঙ্গলবার সকালে মোটরবাইকে করে তারা হামলা চালা। এরপর বিমান বাহিনীর সাহায্য নিয়ে সেনাবাহিনী আকাশ থেকে আক্রমণ করে তাদের হত্যা করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ