সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

ব্যান্ড শিল্পী পলাশের কণ্ঠে আজান ভাইরাল (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যান্ড শিল্পী পলাশের কণ্ঠে সুমধুর আজান ফেইসবুকে ভাইরাল হয়েছে। আজানের ভিডিওটি পলাশ নূর নিজেই তার ফেইসবুকে পোস্ট করেছেন। সেই ভিডিওতে পলাশ আজান দিচ্ছেন। আর সেই কণ্ঠের মধুরতা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। গতকাল বৃহস্পতিবার রাতে পলাশ নূরের ফেইসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়।

ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাদের অফিসের নীচে একটা নামাজ ঘর আছে। যেখানে মাগরিবের আযানটা আমি মাঝে মাঝেই দেই আমাদের ইমাম সাহেব ও কয়েকজন বড়ভাই, কলিগদের অনুরোধে। এটা তাদের আমার প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ।

‘আজ বড়ভাই-সহকর্মী ডিউকভাই আযানের একটা ভিডিও করে ফেললো। ভাবলাম সাউন্ডটাতে একটু রিভার্ভ দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমার কাছে আযান পৃথিবীর শ্রেষ্ঠ সুর। আমার ছোট বেলা থেকেই স্বপ্ন বড় কোনো মসজিদে আযান দেয়া। যদিও সে যোগ্যতা আমার নেই। তাতে কি হয়েছে নিজেদের অফিসেতো দেই। আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেছেন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আমিন।’’

ইতোমধ্যে ওই পোস্টটিতে ভিউ লক্ষাধিক ছাড়িয়েছে, কয়েক হাজার রিঅ্যাক্ট এবং কয়েক শতাধিক কমেন্ট জমা পড়েছে, শেয়ার হয়েছে হাজার হাজার।

পলাশের সেই ভিডিওর নিচে অনেকে মন্তব্য করেন এভাবে, ‌‘কি যে সুরেলা আজান। মনটা ভরে গেল। খুব খুশি হলাম শুনে....। ভিডিওটি শেয়ার করে আল্লাহর রাস্তায় তার কণ্ঠকেব নিবেদিত করার জন্যও দোয়া করেন অনেকে।

https://www.facebook.com/palash.darocker/videos/10218869496800346/

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ