বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংকট উত্তরণে আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার মূল চেতনাকে গড়ে তোলার জন্য জাসদ সৃষ্টি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের স্বাধীনতার ৪৮ বছর পর এসেও আমাদের বলতে হচ্ছে যে, আমরা গণতন্ত্র ফেরত চাই। বর্তমান যে রাজনৈতিক সংকট চলছে, সেই সংকট সমাধানের জন্য জনগণের অভ্যুত্থান বা জনগণের আন্দোলন ছাড়া কখনোই সম্ভব নয়।

শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় কাউন্সিলে দেয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সরকার বাংলাদেশকে দুর্যোগ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, একদিকে রোহিঙ্গা অন্যদিকে ভারতের মুসলমানদের পুশইন। এ সমস্যাগুলোর কারণে বাংলাদেশকে গিনিপিগের মতো পরীক্ষাগার গড়ে তুলছে সরকার।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। এখন খালেদা জিয়া আইনগতভাবে জামিন পাওয়ার যোগ্য, কিন্তু তাকে জামিন দেয়া হচ্ছে না। আজকে যারা জোর করে ক্ষমতায় বসেছে, তারা জানে খালেদা জিয়া বাইরে থাকলে তাদের যে রাজনৈতিক নীলনকশা সেটা পরিপূর্ণ করতে পারবে না।

আমাদের গণতান্ত্রিক মুক্তি আসবে আশা প্রকাশ করে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় যে স্বপ্ন দেখেছিলাম আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আমাদের অর্থনৈতিক মুক্তি আসবে। আমরা একটা স্বাধীন মুক্ত বাতাসে নিশ্বাস গ্রহণ করতে পারব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই আওয়ামী লীগ সরকার সেই স্বপ্ন ভেঙে দিয়েছে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন-বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, বিএনপি নেতা ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জেএসডির সহসভাপতি তানিয়া রবসহ আরো অনেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ