বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাদই রইলেন সাইদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। ফলে এই সিটির বর্তমান মেয়র সাঈদ খোকন বাদ পড়েছেন।

রবিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা উত্তরে মেয়র প্রার্থী হিসেবে আতিকুল ইসলাম আর দক্ষিণে শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করেন।

গতকাল শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। তবে সেসময় চূড়ান্ত প্রার্থীদের নাম জানানো হয়নি।

এবারের নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দেন- শেখ ফজলে নূর তাপস, সাঈদ খোকন, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগ নেতা মো. নাজমুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব অধ্যাপক এমএ রশিদ, আশরাফ হোসেন সিদ্দিকী ও হাজী আবুল হাসনাত।

গত বৃহস্পতিবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ডিএসসিসির বর্তমান মেয়র সাঈদ খোকন।

সেসময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এখন রাজনীতিতে আমার কঠিন সময় যাচ্ছে। আমি সবসময় ঢাকাবাসীর পাশে ছিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত সাঈদ খোকন। তার বাবা মোহাম্মদ হানিফ ছিলেন অবিভক্ত ঢাকা সিটির প্রথম নির্বাচিত মেয়র।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ