বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পর পর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণগুলো হয় প্রায় একই জায়গায় হয়। পরে ঘটনাস্থলে কালো টেপ মোড়ানো ছিন্নভিন্ন কিছু টুকরো পাওয়া যায়।

নিউ মার্কেট ফাঁড়ি পুলিশের এসআই মোহাম্মদ রইচ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়েছেন, ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হননি।

প্রক্টর গোলাম রব্বানী বলেন, যখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার জন্য শিক্ষার্থীরা আসছেন। তখন একটি বিশেষ মহল বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা নষ্ট করার জন্য এমন ঘটনা ঘটাচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার পৌনে ১১টার দিকে মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ