সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের জীবন বীমা দাবির চেক হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মকর্তা কর্মচারীদের জীবন বীমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স-এ গ্রুপ বীমার অংশ হিসেবে ২০১৯ সালে মৃত্যুবরণকারী ইসলামী ব্যাংকের পাঁচজন কর্মকর্তা কর্মচারীর পরিবারের
সদস্যদের নিকট বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়। ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ভাইস
চেয়ারম্যান দেওয়ান নূরুল ইসলাম, এফসিএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী। এসময় অন্যান্যের মধ্যে পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লি. এর সিইও মোরশেদ আলম সিদ্দিকী, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জেকিউএম হাবিবুল্লাহ, এফসিএস, মো. আব্দুল জব্বার ও মো. সালেহ ইকবাল সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ