বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৫৮ ইউনিয়ন পরিষদে আজ ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের ৩৮টি জেলার ৫৮টি ইউনিয়ন পরিষদে আজ সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ছয়টিতে সাধারণ ও বাকিগুলোতে বিভিন্ন পদে উপনির্বাচন হবে। ভোটগ্রহণ উপলক্ষ্যে নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মোতায়েন করা হয়েছে বিজিবি, র‌্যাব ও পুলিশ। সহিংসতার শঙ্কায় শেষ মুহূর্তে কয়েকটি ইউনিয়ন পরিষদে বিজিবি ও র‌্যাবের টিম বাড়াতে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব চিঠি দিয়েছে ইসি। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসির উধ্বর্তন কয়েক কর্মকর্তা জানান, আজ (সোমবার) ৮০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের কথা ছিল। এর মধ্যে ২২টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় সেখানে ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না। বাকি ৫৮টি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তারা জানান, যেসব ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং যেসব ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে, সেখানে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার সমন্বয়ে তিনটি করে মোবাইল টীম, একপ্লাটুন করে বিজিব এবং র‌্যাবের ২টি টীম মাঠে রয়েছে। যেসব ইউনিয়নে শুধু সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ হবে, সেসব ইউনিয়নে র‌্যাবের দুটি টিম রয়েছে।

এছাড়া সহিংসতার শঙ্কায় নির্বাচনের আগের দিন রোববার ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদে অতিরিক্ত এক প্লাটুন বিজিবি ও র‌্যাবের দুটি টিম এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদে অতিরিক্ত ৩ প্লাটুন বিজিবি মোতায়েনকরার নির্দেশনা দিয়েছে ইসি।

এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়রসচিব এ বিষয়ে পদক্ষেপ নিতে চিঠি দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ