বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইমরান খানকে নিয়ে টুইটে যা বললেন আবুধাবির প্রিন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবুধাবির সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর উপায় নিয়ে ইসলামাবাদে এসেছেন দেশটির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তিনি পাকিস্তানে এসে পৌঁছেন।

পরে তাকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির নুর খান বিমানবন্দর থেকে সাদরে গ্রহণ করেন। এ সময় বিমানবন্দরে দেশটির জ্বালানী মন্ত্রী ওমর আইয়ুব খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবুধাবির প্রিন্সকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান গাড়ি চালিয়ে নিয়ে যান। এর আগে মঙ্গলবার রাশিয়া ট্যুডে টিভি জানিয়েছে, ২০১৯ সালে আরব বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

আবুধাবি প্রিন্সের সঙ্গে ইমরান খানের একক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর আয়োজনে প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

পরে শেখ মোহাম্মদ বিন তার অফিসিয়াল টুইটবার্তায় লেখেন, আমার বন্ধু প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। পারস্পরিক স্বার্থে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুসহ দু’দেশের সম্পর্ক বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ