বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) র‌্যাগিং নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। র‍্যাগিংয়ের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সতর্কতা জানিয়ে রেজিস্ট্রার দপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রেজিস্ট্রার ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এবং ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের মাঝে র‍্যাগিংয়ের কোনো অভিযোগ নেই, তবু সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা র‍্যাগিংয়ের অত্যাচারের ভয়ে থাকে। র‍্যাগিং শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। কেউ র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত থাকলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় র‍্যাগিংয়ের বিরুদ্ধ জিরো টলারেন্স। এ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে আমাদেরকে তা জানানোর অনুরোধ করা হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব এর বিরুদ্ধে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ