বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ঢুকতেই চোখে পড়ে কোরআনের আয়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বখ্যাত যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের গ্রন্থাগারে প্রবেশ করতে গেলেই চোখে পড়ে কোরআনের একটি আয়াত। পবিত্র কালামুল্লাহর সুরা নিসার ১৩৫ আয়াত সেখানে লেখা রয়েছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রবেশ করতে গেলেই ন্যায়বিচারের উদাহরণ হিসেবে ইস্পাতের সাইনবোর্ডে খোদাই করা সূরা নিসার ১৩৫ নম্বর আয়াতটির ইংরেজি অনুবাদ দেখা যায়।

O you who have believed, be persistently standing firm in justice, witnesses for Allah, even if it be against yourselves or parents and relatives. Whether one is rich or poor, Allah is more worthy of both.

এ আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে, আয়াতটি ন্যায়বিচারের ইতিহাসে অত্যন্ত ইতিবাচক একটি দৃষ্টান্ত। বিশ্বের ইতিহাসে ন্যায়বিচারের ব্যাপারে কোরআনের এ বাণীর থেকে উৎকৃষ্ট নমুনা আর কিছু হতে পারে না মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সুরা নিসার ১৩৫ নম্বর আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ‘হে বিশ্বাসীগণ! তোমরা ন্যায়বিচারের প্রতি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্যদান করো, তাতে যদি তোমাদের নিজের বা পিতা-মাতার অথবা নিকটবর্তী আত্মীয়স্বজনের বিরুদ্ধেও হয় তবু। কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয়, তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতে বেশি।

অতএব, তোমরা ন্যায়বিচার করতে গিয়ে কামনার অনুগামী হয়ো না। আর যদি তোমরা ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও, তবে জেনে রাখ- তোমরা যা কিছুই কর আল্লাহ তার খবর রাখেন।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ