সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

জাকির নায়েক সম্পর্কে অবাক করা তথ্য দিলেন ইয়াসির কাজি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর আলফারুক ।।

ভারতের বিজেপি সরকার কর্তৃক নির্বাসিত মালেশিয়ায় অবস্থিত জাকির নায়েকের সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানি বংশোদ্ভুত আমেরিকান মুসলিম স্কলার ইয়াসির কাজি। এই সৌজন্য সাক্ষাতে তাদের আলোচনায় উঠে আসে মুসলিম বিশ্বের সাম্প্রতিক সমস্যাবলির কথা। সবকিছু ঠিক থাকলে বেশ কিছু বিষয়ে তাদের পরিকল্পনাও কিছুদিনের মধ্যেই আলোর মুখ দেখবে বলেও জানান ইয়াসির কাজি।

গতকাল সাক্ষাৎ শেষে ইয়াসির কাজি জাকির নায়েককে নিয়ে এক ফেসবুক পোস্টে বলেন, ‘ভারতের রাষ্ট্রীয় জুলুমের পরেও তিনি আল-হামদুলিল্লাহ ভালো আছেন। ’

‘তবে এই বিষয়টা জেনে আমি খুবই অবাক হয়েছি যে, তার বিরুদ্ধে বিদ্বেষমূলক মিথ্যাচারের পরও বিজেপি সরকার তার কাছে দূত পাঠিয়ে প্রস্তাব দিয়েছিল যে, মোদি সরকারের কাশ্মির-বিরোধী অভিযানকে সমর্থন করলে তার বিরুদ্ধে উত্থাপিত যাবতীয় অভিযোগ খারিজ করে তার সম্পদ ফেরত দেয়া হবে৷  এমনকি তাকে ভারতে ফেরার অনুমতি পর্যন্ত দেয়া হবে৷ এর মানে তার বিরুদ্ধে আসলে কোনো অভিযোগ নেই৷ সব রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত ৷’ যোগ করেন তিনি। 

ইয়াসির আরও বলেন, ‘আল হামদুলিল্লাহ! তিনি এরকম নির্লজ্জ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন । আর দেবেনই না বা কেন? কোনো সত্যিকার দাঈ তো কখনো দুনিয়ার জন্য দিনের সওদা করতে পারেন না! আল্লাহ আমাদের সবাইকে এমন নিষ্ঠা আর দৃঢ়তা দান করুন! আমিন!’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ