বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

প্রশ্ন ফাঁসের দায়ে ঢাবির ৬৩ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশ্ন ফাঁস ও জালিয়াতির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও ৬৩ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার শৃঙ্খলা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এছাড়াও ৯ জনকে সাময়িক বহিষ্কার (কারণ দর্শানোর নোটিশ) মুহসীন হলে অস্ত্র উদ্ধারের ঘটনায় ৪ জন, ছিনতাইয়ের অভিযোগে ১৩ জন ও সাংবাদিক মারধরের ঘটনায় ২ জনকে ছয় মাসের বহিষ্কার করা হয়েছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস মামলায় ১২৫ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং পাবলিক পরীক্ষা আইনে পৃথক দু’টি অভিযোগপত্র দেয়া হয়। আসামিদের মধ্যে ৮৭ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এ ঘটনায় জড়িত ১৫ জনকে আগেই আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বাকিদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় শৃঙ্খলা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, শৃঙ্খলা পরিষদের সুপারিশ সিন্ডিকেটে গ্রহণ করার পর কার্যকর হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ