শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

মাদরাসা ছাত্রদের জন্য ইসলামি অর্থনীতি কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আই এফ একাডেমি এন্ড কনসালটেন্সির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ফিকহুল ইকিতসাদিল ইসলামি কোর্স। এটি মাদরাসা ছাত্রদের জন্য একটি বিশেষায়িত কোর্স।

এতে হেদায়া কিতাবুল বুয়ুকে বর্তমান যুগের আধুনিক লেনদেনের আলোকে পড়ানো হবে। মাদরাসার জালালাইন, মিশকাত ও দাওরার ছাত্রদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে এর সিলেবাস।

৮ সপ্তাহব্যাপী চলমান এ কোর্সটিতে মোট ৮ টি ক্লাস রয়েছে। প্রতি শুক্রবার বিকাল ২টা ৩০ থেকে মাগরিব পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাস শুরনু হবে ২৪ জানুয়ারি।  ক্লাস নিবেন ফিকহুল মুআমালা বিশেষজ্ঞগণ।

কোর্সের বৈশিষ্ট্য- 

১. ইসলামী অর্থনীতির প্রাথমিক ও মৌলিক ধারণা প্রদান।
২. হেদায়ার কিতাবুল বুয়ূর প্রতিটি বিষয় সহজবোধ্য ভাষায় উপস্থাপন।
৩. আধুনিক অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের ভাষায় উপস্থাপন।
৪. প্রতিটি আলোচনার সাথে প্রচলিতবাজার ও অর্থব্যস্থার সমন্বয়সাধন।
৫. প্রতি ক্লাসের আলোচনার উপর শীট সরবরাহ করা হবে।

যোগাযোগ: আমাদের অফিস ¬:২১৫/খ, প্রগতি স্বরণী, মেরুল বাড্ডা, জে. এস. টাওয়ার, ৫ম তলা। (সানজি রেস্টুরেন্টের বিপরীতে)।  মাওলানা যুবায়ের আব্দুল্লাহ : ০১৯১২ ৮৪ ৫৬ ৮২।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ