রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হিজাব পরায় দক্ষিণ আফ্রিকায় নারী মেজর বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী সামরিক টুপির নীচে হিজাব পরায় এক মুসলমান নারী অফিসারকে বরখাস্ত করে দিয়েছে।

গত বুধবার আইনজীবীদের বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সূত্রমতে জানা যায়, ২০১৮ সালের জুন মাসে মেজর ফাতিমা আইজ্যাকের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছিল। তার অপরাধ সেনাবাহিনীর বিশেষ উর্দি পরার সময় হিজাব পরিধান করে নির্দেশ অমান্য করেছেন তিনি।

কিন্তু তার বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে দিয়েছেন কেপটাউনের কাছেই ক্যাশল অব গুড হোপে একটি সামরিক আদালত। সেনাবাহিনী এখন তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে বলে জানা যায়। দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী জানায়, তারা তাকে হিজাব পরতে অনুমতি দেবে। এমন হিজাব পরতে হবে, যাতে তার কান ঢেকে না যায় এবং সেটি অবশ্যই রঙে সাধারণ হতে হবে।

ওই সেনা কর্মকর্তার আইনজীবী অ্যামি লিয়া ফেইন বলেন, কিছু বিধিনিষেধ মানার শর্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নেয়া হয়েছে। ধর্মীয় পোশাক পরিধানে বিধিনিষেধের ওপর ইকোয়ালিটি কোর্টে চ্যালেঞ্জ জানাবেন তিনি।

গত ১০ বছর ধরে একজন ক্লিনিক্যাল ফরেনসিক প্যাথলজিস্ট হিসেবে দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীতে কাজ করে যাচ্ছেন ফাতিমা। সূত্র: এএফপি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ