শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

বুরুন্ডিতে ৫৫৫ জনের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার দেশ বুরুন্ডিতে সাড়ে পাঁচ শ’ মানুষ ইসলাম গ্রহণ করেছে। ইসলাম প্রচারক সংস্থা জমইয়্যাতুত তালিম ওয়াত তামনিয়া এই তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটি বলছে, বুরুন্ডিতে তাদের পাঁচটি দাওয়াতি সফরে ৫৫৫ জন অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। এই সফরে তারা বুরুন্ডির বেশির ভাগ গ্রামে সফর করেছে।

সংস্থার মুখপাত্র জালাল বিন ফাহাদ মুরাইসি বলেন, প্রথম দুই সফরে ২৩৪ জন, তৃতীয় সফরে ২২১ জন, চতুর্থ সফরে ৬৮ জন এবং পঞ্চম সফরে ৩১ জন ইসলাম গ্রহণ করে। সংস্থাটি প্রথম তিন সফরে তিন হাজার ৪০০ এবং শেষ দুই সফরে ১০০ করে ২০০ জনকে খাবার ও প্রয়োজনীয় সহযোগিতা করে।

জমইয়্যাতুত তালিম ওয়াত তামনিয়া বুরুন্ডির একটি সহযোগিতামূলক দাওয়াতি প্রতিষ্ঠান। সাধারণ মানুষের সহযোগিতা, ইসলাম শিক্ষা ও ইসলাম প্রচারে কাজ করে তারা।

পিউ ফোরাম ডট অর্গের মতে, উত্তর আফ্রিকার দেশ বুরুন্ডিতে মুসলিম জনসংখ্যা ৩ শতাংশ, যা ধীরে ধীরে বাড়ছে।

শাবকাতুল আলুকা অবলম্বনে শেখ আবদুল্লাহ বিন মাসউদ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ