রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আওয়ার ইসলামের বর্ষসেরা ৫ কর্মীর নাম ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগের বছরগুলোর ধারাবাহিকতায় ২০১৯ সালের বর্ষসেরা সেরা কর্মীদের নাম ঘোষণা করলেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব। সেরাদেরও সেরা এই তালিকায় এবার নাম উঠলো ৫ কর্মীর।

বর্ষসেরা এই ৫ কর্মী হলেন, বার্তা সম্পাদক রকিব মুহাম্মদ, হাটহাজারী প্রতিনিধি ইশতিয়াক সিদ্দিকী, দেওবন্দ প্রতিনিধি (ভারত) নুরুল্লাহ আশরাফী, বিশেষ প্রতিনিধি মাহমুদুল হাসান ও বিশেষ প্রতিবেদক সুফিয়ান ফারাবী।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের এই ৫ কর্মী তাদের যোগ্যতা ও দক্ষতার প্রমাণ রেখে পোর্টালটিকে এগিয়ে নিতে সুস্পষ্ট ভূমিকা রেখেছেন।

সিদ্ধান্ত নেওয়ার সময় সম্পাদক হুমায়ুন আইয়ুব পৃথক পৃথকভাবে প্রত্যেকের কাজের প্রশংসা করে সেরা হিসেবে নির্বাচনের কারণ ব্যাখ্যা করেন।

তিনি বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম শুরু থেকেই সঙ্গী হিসেবে আমরা আপনাদের পেয়ে অত্যন্ত আনন্দিত। সবার সম্মিলিত প্রয়াসেই আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম এগিয়ে চলছে লক্ষ্যপানে। সবার প্রাণবন্ত অংশগ্রহণ ভবিষ্যত সময়কে আরও সমৃদ্ধ করবে বলে আমরা আশাবাদি।

তিনি আরও বলেন, শুরু থেকে আওয়ার ইসলামে যুক্ত থাকা সবার আন্তরিক প্রচেষ্টাই আমাদের কাছে মূল্যবান। তবু কেউ কেউ থাকেন যারা গভীর প্ররিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নেন। প্রতিবছর তাদের যথাযথ মূল্যায়ন করে আওয়ার ইসলাম। ২০১৯ সালে সেরাদের সেরা ৫ কর্মী পোর্টালকে এগিয়ে নিতে যথেষ্ঠ মেধা ও শ্রম ব্যয় করেছেন।

সেরা প্রতিবেদক/রিপোর্টার বাছাইয়ের এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সম্পাদক হুমায়ুন আইয়ুব। একই সঙ্গে সম্পাদকীয় বোর্ড অভিনন্দন জানিয়েছেন সেরা কর্মীদের।

নির্বাচিতদের আগামী ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘নবিজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায় ২০১৯’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ