শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যার প্রতিনিধি সম্মেলন ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ-এর প্রতিনিধি সম্মেলন ও বৃত্তিপ্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করছে সংস্থাটি। আগামীকাল ৮ ফেব্রুয়ারি (শনিবার) ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসায় সকাল ১০ টায় এ মজলিস শুরু হবে।

এতে বেফাকুর মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ-এর চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ প্রধান অতিথি হিসেবে উপস্তিত থাকবেন। দেশবরেণ্য ওলামায়ে কেরামদের উপস্থিতিতে পুরস্কৃত করা হবে উত্তীর্ণদের।

বৃত্তিপ্রদান উপলক্ষে এ অনুষ্ঠানে বেফাকুর মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ-এর ৩য় কেন্দ্রীয় পরীক্ষায় (১৪৪০ হি./২০১৯ ঈ. শিক্ষাবর্ষ) অংশ নিয়ে ফজিলত জামাতে ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসার ছাত্র তাসলীম মাহমুদ প্রথম হওয়ায় পুরস্কার হিসেবে পবিত্র উমরায় পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা করবে সংস্থাটি।

বেফাকুর মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ-এর মহাসচিব ও ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসার মুফতি মোহাম্মদ আলী এ অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ