বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

মাত্র ১৫০ দি‌নে হাফেজ হলেন মাওলানা নাঈম আহমদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাত্র ১৫০ দি‌নে হাফেজ হলেন মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকার বয়স্ক হিফজুল কুরআন বিভাগের ছাত্র মাওলানা নাঈম আহমদ।

মাদরাসা সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়া‌রি মাত্র ১৫০ দি‌নে হিফজ সম্পন্ন ক‌রে নাঈম আহমদ। তিনি গত বছর মুস‌লিম বাজার মাদরাসা থে‌কে দাওরায়ে হাদিস শেষ ক‌রে‌ছেন।

জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিগত দুই বছর ধ‌রে এ বিভা‌গের এ কার্যক্রম চল‌ছে। গত শিক্ষা ব‌র্ষে ১ বছ‌রে এ বিভাগ থে‌কে ৫ জন কুরআন হিফজ সম্পন্ন ক‌রে। এ বিভাগ থে‌কে আগামী দু’এক সপ্তা‌হে আরও ২ জন কুরআন হিফজ সম্পন্ন কর‌বে। এ বিভা‌গে চল‌তি ব‌র্ষে ১০ জন ছাত্র অধ্যয়নরত আ‌ছে।

Image may contain: text

মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আব্দুল আলীম বলেন, যারা সময় সল্পতায় বা অব‌হেলায় ছোট‌বেলায় হা‌ফেজ হবার সু‌যোগ পাইনি, বড় হ‌য়েও এই সৌভাগ্য অর্জ‌নের পিপাসা যাদের র‌য়ে‌ছে তা‌দের জন্য খুব সহ‌জে সল্প সম‌য়ে কুরআন হিফজ করার জন্য এই বিভাগ। মারকা‌যের দুই জন দক্ষ হা‌ফেজ  এই বিভাগে একনিষ্ঠতার সা‌থে পাঠদান ক‌রেন।

বয়স্ক হিফজ বিভাগে ভর্তি যোগ্যতা : ১. তিলাওয়াত বিশুদ্ধ হওয়া ২. কা‌ফিয়া বা উপ‌রের ক্লা‌সের ছাত্র হওয়া/তাকমীল সম্পন্নকারী‌দের অগ্রা‌ধিকার।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ