শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

কুরআন পথের পথিকের উদ্যোগে সংবর্ধনা ও ইসলামি মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বৃহত্তর পল্লবী থানার ইমাম ও হাফেজে কুরআনদের সংবর্ধনা উপলক্ষে ইসলামি মহাসম্মেলনের আয়োজন করছে 'কুরআন পথের পথিক। সামাজিক  ও ইসলামি সংগঠনটির ব্যানারে আগামী ২৬ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল ৩ টায় মিরপুর ১২ আধুনিক হাসপাতাল সংলগ্ন রোডে সম্মেলনটি শুরু হবে।

কুরআন পথের পথিকের প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি হারুনের সভাপতিত্বে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুহাম্মদ সালমান ও প্রধান বক্তা মাওলানা জুনায়েদ আল হাবিব।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা কারী জহিরুল ইসলাম, মাওলানা আবদুল খালেক শরীয়তপুরী, মাওলানা মুফতি আবদুল ওয়াহিদ কাসেমী, মাওলানা মুফতি আবদুল বারী ও মাওলানা মুফতি রেজওয়ানুল করিম প্রমুখ। এছাড়াও সম্মেলনে স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিয়মাবলী

১.হাফেজে কুরআন অবশ্যই পল্লবী থানার বাসিন্দা হতে হবে, ২.২০০০ থেকে ২০১৬ এর মধ্যকার হাফেজদের জন্য প্রযোজ্য, ৩.দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি সাথে আনতে হবে, ৪.জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রে ফটোকপি সাথে আনতে হবে, ৫.রেজিস্ট্রেশন ফি ২০০টাকা প্রদান করতে হবে, ৬.ইমাম সাহেবদের ক্ষেত্রে 'কুরআন পথের পথিক' সংগঠনের নির্ধারিত মসজিদ থেকে হতে হবে।

রেজিস্ট্রেশন করার শেষ তারিখ, আগামি ১৭ ফেব্রুয়ারি (সোমবার)। নির্ধারিত তারিখের পর রেজিস্ট্রেশন করা যাবে না।

রেজিস্ট্রেশনের জন্য বা যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৬৮৬১০৭০৫০,০১৬৭৫৩৮৩৩৫৪,০১৯৪৯৮২৫৩৬৭।

সংবর্ধনা এবং ইসলামী মহাসম্মেলনের সফলতা কামনা করে দোয়া চেয়েছেন সংগঠনটির কতৃপক্ষ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ