সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

সৌদি আরবে ডেঙ্গুতে বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মক্কায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোহাম্মদ সেলিম উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত শনিবার তার মৃত্যু হয়।

সেলিমের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের উত্তর ছদাহাদ্দডিহাট গ্রামে। তিনি ওই এলাকার সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ লোকমানের ছোট ভাই।

জানা গেছে, জানুয়ারি মাসের ২৮ তারিখ হঠাৎ অসুস্থ হন সেলিম। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গত ৩০ জানুয়ারি তিনি দেশে ফেরার জন্য বিমানে ওঠেন। তবে সেখানে আবার অসুস্থ হয়ে পড়েন সেলিম।

বিমানকর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দেশে ফেরার টিকিট বাতিল করে মক্কার আল-হেরা হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থান অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। দুইসপ্তাহ সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শনিবার তার মৃত্যু হয়।

সেলিমের মরদেহ হিমঘরে রাখা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ