শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ দেবে দারুর রাশাদ মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী মিরপুরের দারুর রাশাদ মাদরাসা কয়েকটি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাইলে আপনিও আবেদন করতে পারেন। মাদরাসাটি রাজধানী ঢাকার মিরপুর ১২ পল্লবী ১২/ডি-ই, এলাকায় অবস্থিত।

মাদরাসাটি তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কিতাব বিভাগে দাওরা হাদিস প্রথম বিভাগ (কমপক্ষে জায়্যিদ জিদ্দান) উত্তীর্ণ ৩ জন মুদাররিস নিয়োগ দেওয়া হবে।

এছাড়াও ইংরেজিতে অনার্সসহ মাস্টার্স উত্তীর্ণ ১ জন ইংলিশ টিচার। বিএসসি উত্তীর্ণ ১ জন আইসিটি টিচার। বিএ পাশ ২ জন সাধারণ শিক্ষক । বিএসসি উত্তীর্ণ ১ জন বিজ্ঞান ও গণিত শিক্ষক। তাজবীদে পারদর্শী ও নূরানী ট্রেনিং প্রাপ্ত ১ জন কারী নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা ৫ মার্চ, ২০২০ তারিখের মধ্যে জাতীয় পরিচয়পত্র, সনদপত্র, ছবি ও অভিজ্ঞতার সনদপত্রসহ স্বহস্তে লিখিত দরখাস্ত, মাদরাসা দারুর রাশাদ (১২/ডি-ই, মিরপুর পল্লবী ঢাকা) এই ঠিকানায় পৌছিয়ে আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষ।

প্রয়োজনে যোগাযোগ করুন: ০১৭১১-৯৭০৫৮৮, ০১৮৪৫-০১০০৪৯ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ