শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

ঢাকায় আসছেন মাওলানা মাহমুদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় আয়োজিত বিভিন্ন ইসলামি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন রাসুল সাল্লাল্লাহু আলােইহি ওয়া সাল্লামের বংশধর ও ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী।

ভারতের এ ইসলামী চিন্তাবিদ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অবদানের স্বীকৃতির জন্য সম্মাননাপ্রাপ্ত প্রয়াত মাওলানা সায়্যিদ আসাদ মাদানীর ছেলে।

আগামী ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাজধানীর জহুরুল ইসলাম সিটিতে অনুষ্ঠিতব্য আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম (আফতার নগর মাদরাসার) ইসলাহি জোড়ে অংশ নেবেন তিনি।

এ ইসলাহি জোড়ে মাওলানা মাহমুদ মাদানীর পিতা ও ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা ও দেশবরেণ্য ওলামা-মাশায়েখ অংশগ্রহণ করবেন।

আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুমের প্রিন্সিপাল মুফতি মােহাম্মদ আলী দেশের ধর্মপ্রাণ মুসল্লি ও মাদরাসার ছাত্র-শিক্ষকদের এ ইসলাহি জোড়ে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

ইসলাহি জোড় সফলের লক্ষ্যে বিশেষ পরামর্শ সভা

ইসলাহি জোড় সফলের লক্ষ্যে আজ সোমবার সকালে আফতাবনগর মাদরাসায় আসআদ মাদানী রাহ. এবং মাহমুদ মাদানীর খলিফারা এবং ওলামায়ে কেরামের একটি বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ব্যাপক প্রচার-প্রচারণার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়। যাতে করে সে সকল স্থান থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান, নবি প্রেমিক ও আশেকরা ইসলাহি জোড়ে ব্যাপকভাবে শরীক হয়।

পরামর্শ সভায় উপস্থিত ছিলেন- মুফতি মুহাম্মদ আলী, মুফতি হাফিজ উদ্দীন, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা বশিরুল্লাহ কাসেমী, মাওলানা আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেক উলামায়ে কেরাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ