শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

বাংলাদেশে নির্মিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত যুব মজলিসের সভাপতি ও রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়ার (সাত মসজিদ) শাইখুল হাদিস মাওলানা মামুনুল হকের উদ্যোগে ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের নামে বাংলাদেশেও নির্মিত হচ্ছে বাবরি মসজিদ।

প্রায় তিনবিঘা জমির ওপর ‘জামিয়াতুত তারবিয়াহ-কলাতিয়া কেরানীগঞ্জে’ এই মসজিদটি নির্মিত হবে। এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আগামীকাল ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯ টা থেকে ‘জামিয়াতুত তারবিয়াহ-কলাতিয়া কেরানীগঞ্জে’ ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

জামিয়া রাহমানিয়া আরাবিয়ার (সাত মসজিদ) শাইখুল হাদিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে এ মহাসম্মেলনে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর),  অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী।

এছাড়াও আলোচক হিসেবে আরও উপস্থিত থাকবেন, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা খোরশেদ আলম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা সাখাওয়াত হোসেন রাজী ও মাওলানা হামিদ জাহেরী প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ