শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

সাত দিনের সফরে ঢাকায় দেওবন্দের মুফতি আব্দুল্লাহ মারুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন : সাত দিনের দীনি সফরে ঢাকায় এসে পৌঁছেছেন উপমহাদেশের প্রখ্যাত ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদিস গবেষণা অনুষদের প্রধান পরিচালক মুফতি আব্দুল্লাহ মারুফী।

বুধবার (৪ মার্চ) দুপুরে তিনি বাংলাদেশে এসে পৌঁছান বলে তার সফরসঙ্গী ও ছাত্র মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই সফরে মুফতি আব্দুল্লাহ মারুফী দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় নানা সেমিনারে অংশ নেবেন। সপ্তাহব্যাপী ইলমি সফর শেষে আগামী ১০ মার্চ বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।

মুফতি আব্দুল্লাহ মারুফীর প্রথম তিন দিনের সফরসূচী-

প্রথম দিন ৪ মার্চ দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বয়ান করবেন ইউরো বাংলা-সেক্টর ৪, উত্তরা, ঢাকা। বাদ মাগরিব লতিফপুর-মাওনায় খতমে বুখারি অনুষ্ঠানে অংশ নিবেন। বাদ এশা বরমীতে বুখারি শরিফের শেষ দরস প্রদান করবেন। রাত্রি যাপন করবেন গাজীপুরের শালনায়।

দ্বিতীয় দিন ৫ মার্চ সকাল ৭ টায় ঢাকার পীরেরবাগের নুরুল কুরআন মাদরাসায় ইলমি মুহাজারা। সকাল ৯ টায় ইলমি মুহাযারা উপস্থাপন করবেন মিরপুরের মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়ায়।

বেলা ১১ টায় খাদেমুল ইসলাম মাদরাসা-মিরপুরের একটি সেমিনারে অংশ নিবেন। বাদ যোহর সাভারের ব্যাংক কলোনি মাদরাসা ইসলাহি বয়ান। বাদ মাগরিব বারডেমে সংলগ্ন একটি অনুষ্ঠানে ইসলাহি বয়ান করবেন। বাদ এশা ঢাকার মানিকনগরে ইসলামি মহাসম্মেলনে যোগ দিবেন। রাত্রিযাপন করবেন মোহাম্মদপুরের আন নুর মাদরাসায়।

তৃতীয় দিন ৬ মার্চ বাদ ফজর আন নুর মাদরাসায় ইসলাহি বয়ান করবেন। জুমার বয়ান করবেন মিরপুরের ঝিলপাড় জামে মসজিদে। বাদ আসর মোহাম্মদপুরের হাউজিং লিমিটেডে একটি মাদরাসার উদ্বোধন করবেন।

বাদ মাগরিব রায়েরবাজারের মাদরাসাতুস সাহাবায় খতমে বুখারিতে অংশ নিবেন। রাতে আশুলিয়ার মদিনাতুল উলুম মাদরাসায় খতমে বুখারির শেষ দরস পাঠদান করবেন। রাত্রিযাপন করবেন মিরপুরের মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকাতে।

বি:দ্র: অনিবার্য কারণবশত সফরসূচীতে পরিবর্তন আসতে পারে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ