শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

ভারতে সহিংসতার প্রতিবাদে বিশ্বনাথে সমমনা ইসলামী দলসমূহের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আনহার বিন সাইদ
সিলেট (বিশ্বনাথ) থেকে>

ভারতে মুসলমানদের গণহত্যা, মসজিদ-মাদরাসা ধ্বংসের প্রতিবাদে ও নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে সিলেটের বিশ্বনাথের ইসলামী সমমনা দলগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জুমার পর বিশ্বনাথ নতুন বাজারস্থ লাইটেস স্ট্যান্ড থেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসিয়া ব্রিজে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেছেন, বিজেপি ও তার সহযোগি সংগঠনগুলো পরিকল্পিতভাবে ভারতকে হিন্দুরাষ্ট্র গঠনের লক্ষ্যে মুসলিম গণহত্যা ও মসজিদ-মাদরাসা ও ইসলামী স্থাপনা ধ্বংস করছে। অনতিবিলম্বে আমরা এ নারকীয় তাণ্ডব বন্ধের লক্ষ্যে ওয়াইসি, জাতিসংঘসহ মানবধিকার সংগঠন ও বিশ্ব সংস্থাকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, মুসলমান হত্যাকারী মোদিকে ৯০ভাগ মুসলমানের দেশে মেনে নেয়া যায় না। মসজিদের শহর ঢাকায় মোদিকে মেনে নেয়া হবে না। অসাম্প্রদায়িক শান্তির বাংলাদেশে সাম্প্রদায়িক মোদির সফর বাতিল করতে হবে।

বিক্ষোভ সমাবেশে উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা সামছুল ইসলামের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক হাসান বিন ফাহিমের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি ও উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা কামরুল ইসলাম ছমির, কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মাওলানা হাবীবুর রহমান, খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সহ সভাপতি শায়েক আহমদ, উপজেলা জমিয়তের যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ শাহেদ আহমদ, মাওলানা আহমদ আলী হেলালী, মাওলানা মাহবুবুর রহমান খান, প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন, প্রচার সম্পাদক আনহার বিন সাইদ, মুহা. আবু সুফিয়ান, জমিয়ত নেতা মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা এবাদুর রহমান, মাওলানা সামছুল ইসলাম, ছাত্র মজলিস সিলেট জেলা সাধারণ সম্পাদক মুহা. নুরুল ইসলাম, ছাত্র মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মুহা. খালেদ আহমদ, মুহা. কাওছার আহমেদ সুন্দর আলী, মুহা. শফিকুল ইসলাম।

উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, মাওলানা আজিম উদ্দীন, মুহা. হাফিজুর রহমান, ছাত্র জমিয়ত দশঘর ইউনিয়নের সভাপতি মাওলানা হিফজুর রহমান, মাওলানা আব্দুল কাদির প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ