মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


নারী: হৃদয় যেখানে সমর্পিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ যাইনুল আবিদীন
লেখক ও মুহাদ্দিস

হৃদয় ও শরীরের সমন্বয়ে মানুষ। শরীরহীন কোন সত্তা যেমন মানুষ নয়, তেমনি হৃদয়হীন কোন দেহও মানুষ নয়। ধর্ম ও সভ্যতার ফয়সালাও এটাই। এ কারণেই ধর্মে যেমন শরীরের ভাল-মন্দ বিচার করা হয়, তেমনি হৃদয় ও আত্মার শুদ্ধি ও শান্তিকেও যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।

সভ্যতার প্রভাব নির্মাণ হয় মানুষের মন ও আত্মায়। দেহ-মন, শরীর-আত্মা, বদন ও হৃদয়ের এই সমন্বিত সাধনাই মানব জীবনকে করে তুলে সফল, স্বার্থক ও ফলবান। পক্ষান্তরে এই দুয়ের পরস্পর দূরত্ব ও বিরােধ জীবনকে শুধু বিষিয়েই তােলে না, বরং পর্যদস্তু ও বিপর্যস্ত করে ছাড়ে। করে ছাড়ে বিষন্ন ও ধ্বংস।

মূলত মানব জীবনের এই পূর্ণতা, হৃদয় বদনের ফলবান এই সমন্বয়ের কাঙ্খিত লক্ষ্যেই দাম্পত্য জীবনের আয়ােজন। কারণ, এই মানব জীবনের প্রতিটি সত্তার যেমন ভেতর-বাহির দু’টি পিঠ আছে, তেমনি সমাজ জীবনেরও ভেতর বাহির দু'টি পিঠ রয়েছে। এর একটি নর, অপরটি নারী। দুয়ের সুশৃঙ্খল সমন্বিত ফসলই যুগ-যুগান্তরে এই মানব-সভ্যতা, মানব-সংসার।

মানব জীবনে প্রতিটি পুরুষ সকাল-সন্ধ্যা যে হাড়ভাঙ্গা খাটুনি বিলিয়ে যায় শরীরের আহার সন্ধানে, ধর্মপ্রাণ সেই পুরুষই আবার তার এই সুখ-স্বপ্ন ও কল্পনার পূর্ণতা খুঁজে ফিরে কোন মমতাময়ী নারীর কোমল পরশে। অস্থির হয়ে পড়ে সে এমন কোন ঠিকানার সন্ধানে যেখানে সমর্পিত হবে তার হৃদয়, স্বপ্ন, ভাবনা ও জীবনের বাঁকে বাঁকে লালিত গচ্ছিত যত কথা!

একইভাবে শারীরিক কোমলতায় নমিত নারীদেহ জীবন ও জীবিকার অনিবার্য প্রয়ােজনে যেমন পরম বিশ্বাসে ভরসা পেতে চায় কোন সক্ষম হৃদয়বান পুরুষের উপর, তেমনি তার কোমল বদন মন স্বপ্ন অনুভব সদা খুঁজে ফিরে এমন এক উর্বর ফসলী মাঠ, হৃদয়ের সকল মমতা প্রেম ও মাধুর্য ঢেলে যেখানে ফলাবে মানবতার সােনার ফসল।

আর এই দুই সন্ধান, দুই স্বপ্ন ও দুই প্রেরণার সমন্বিত রূপই হলাে আদর্শ দাম্পত্য জীবন। সুবাসিত এই মহৎ দাম্পত্যের সূচনা হয়েছে সৃষ্টির সূচনা থেকেই। তাই ইতিহাসের প্রথম মানবমানবী প্রথম দম্পতিও।

তারা অপরূপ বেহেশতে যেমন পরস্পর পাশাপাশি ছিলেন পাপদগ্ধ এই ঘাত-প্রতিঘাতের দুনিয়াতেও ছিলেন একে অপরের সঙ্গীজীবনসঙ্গী। তারা একে অন্যের অংশীদার প্রাপ্তিতে বঞ্চনায়, সুখে-দুঃখে এবং স্বপ্ন ও নির্মাণে জীবনের সকল ক্ষেত্রে।

হযরত আদম আ. ও মা হাওয়া আ. হলেন প্রথম মানব-মানবী এবং মানবতার প্রথম মডেল। দাম্পত্যের বন্ধনে আবদ্ধ হয়েই তারা এই মাটির পৃথিবীতে আগমà¦