শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মারকাযুল উলুম খুলনার মাহফিল শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী মাদরাসা জামিআ ইসলামিয়া মারকাযুল উলুম খুলনার বাৎসরিক মাহফিল ১৩ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লুটন কেন্দ্রীয় জামে মসজিদ ইংল্যান্ডের খতিব আল্লামা মুফতি আবদুল হান্নান।

মারকাযুল উলুম খুলনার নায়েবে মুহতামিম ও জামিআ ইসলামিয়া দারুল উলুম ঢাকার মুহতামিম মুফতি আবদুল্লাহ ইয়াহইয়ার পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন জামিয়া রাহমানিয়া ঢাকার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।

বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন দারুল হাবীব মাদরাসা মিরপুর ঢাকার মুহাদ্দিস মুফতি আবদুর রব ফরিদী।

এছাড়াও স্থানীয় অনেক উলামায়ে কেরাম মাহফিলে বয়ান পেশ করবেন।

মাহফিলে সবার উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন, জামিআ ইসলামিয়া মারকাযুল উলুম খুলনার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি গোলাম রহমান।

জামিআ ইসলামিয়া মারকাযুল উলুম খুলনা দেশের এক ঐতিহ্যবাহী মাদরাসা। প্রতিবছর ইলমি এ বিদ্যাপীঠ থেকে অসংখ্য শিক্ষার্থী ইলম অর্জন করে সারা দেশে দীনের খেদমতে ছড়িয়ে যাচ্ছে। প্রতিবছর মাদরাসার বাৎসরিক মাহফিলে এ অঞ্চলের হাজারও মানুষ অংশ নেন এবং দীনি আলোচনায় শরিক হন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ