মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

রাজবাড়ীতে মাদরাসা শিক্ষককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আছাদুজ্জামান খান নামে এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে সুবর্ণখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছাদুজ্জামান খান কসবা মাঝাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কশবামাজাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান এবং পরাজিত চেয়ারম্যান প্রর্থী জর্জ আলী গ্রুপের বিরোধ চলে আসছে। ওই বিরোধে জের ধরে মাঝে মধ্যেই সংঘর্ষ হয়ে থাকে।

গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে শুবর্ণখোলা গ্রামে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোরে সংঘর্ষে রূপ নেয়। সে সময় দু’পক্ষের গোলাগুলিতে আছাদুজ্জামান খান নামে কামরুজ্জামান গ্রুপের একজন নিহিত হয় এবং এ সময় কিছু বসত বাড়িঘর ভাঙচুর করে।

পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে। সাতজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ