শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

করোনা বিষয়ে সচেতনতায় বরাশুলা মাদরাসায় মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নড়াইল শহরের খাদ্যগুদামের শ্রমিক ও বরাশুলা কওমি মাদরাসা ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে করোনাভাইরাস সংক্রমণ বিষয়ক সচেতনতামূলক প্রচার সভায় অংশ নিয়েছেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

আজ বৃহস্পতিবার দুপুরে খাদ্যগুদাম চত্বর এবং বরাশুলা কওমি মাদরাসা ও এতিমখানায় সংক্ষিপ্ত পরিসরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাশরাফি বলেন, সারাবিশ্বে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এটা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই, এটি প্রতিরোধে চেষ্টা চলছে। সকলে এ ভাইরাস প্রতিরোধের চেষ্টা করবেন। এজন্য সচেতনতা তৈরি করতে হবে।

‘শ্রমিক ভাইয়েরা এবং মাদরাসার শিক্ষার্থারা সবাই সবসময় নিয়মিত ভালো করে হাত ধোবেন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন। যদি আমরা সবাই সচেতন হই তাহলে এটি প্রতিরোধ করা সম্ভব।’

নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৌমেন বোস, সংসদ সদস্যের পিএস মো. সানি, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু, নড়াইল সদর খাদ্যগুদামের কর্মকর্তা ও শ্রমিকগণ এবং বরাশুলা কওমি মাদরাসা ও এতিমখানার কর্মকর্তা-শিক্ষকও আবাসিক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ