বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’

মানিকগঞ্জে তাবলিগের তিন সাথী আক্রান্ত, মাদরাসাসহ এলাকা লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিকগঞ্জে তাবলিগ জামাতে অংশ নেওয়া আরো তিনজনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে তাদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখার প্রস্তুতি চলছে। তাদের সকলের বাড়ি ফরিদপুরে জেলায়।

আজ মঙ্গলবার দুুপুরে এসব তথ্য নিশ্চিত করে মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, গত ২৪ মার্চ ফরিদপুর থেকে ১২ সদস্যের একটি দল তাবলিগ জামাতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদরাসায় এসেছিলেন। এ সময় তাদের মধ্যে ৬০ বছরের এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়।

পরে তিনি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষা করালে তার শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

এ ঘটনার পর রোববার স্থানীয় প্রশাসন ওই মাদরাসাসহ পুরো সিংগাইর পৌরসভা লকডাউন করে দেয়। পাশাপাশি ওই বৃদ্ধ ছাড়া তাবলিগ জামাতে অংশ নেওয়া বাকি ১১ সদস্যকে মাদরাসায় কোয়ারেন্টাইনে রাখা হয়।

এদের সঙ্গে জামাতে যোগ দেওয়া স্থানীয় আরো ৬ জনকে এবং তাদের পরিবারকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। ওইদিনই আইইডিসিআর এর মেডিকেল টিম পরীক্ষার জন্য তাদের নমুনা নিয়ে যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ