বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’

জামালপুরে এক নার্সসহ দুইজন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরে নতুন করে এক সিনিয়র নার্সসহ দুইজন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মুহাম্মদ মাহবুবুর রহমান।

তিনি জানান, করোনা ভাইরাস আক্রান্ত হতে পারে সন্দেহে জেলার ২৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। গতকাল সন্ধ্যায় হাসপাতাল থেকে জানানো হয়, পরীক্ষার রিপোর্টে তাদের মধ্যে দুইজনের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে একজন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স রয়েছেন। আক্রান্তদের জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, এর আগে জেলায় আরও দুইজনের শরীরে করোনায় শনাক্ত করা হয়েছিল। তাদের মধ্যে একজন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্ট এবং অন্যজন মেলান্দহের বীর ঘোষেরপাড়ার বাসিন্দা। তাদেরকে ইতোমধ্যে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম জমশেদ খন্দকার বলেন, ওই নার্স যেখানে থাকতেন তা ইতোমধ্যে লকডাউন করা হয়েছে। তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ