বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’

নারায়ণগঞ্জে সিভিল সার্জনসহ ৫ জন ডাক্তার করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে করোনাভাইরাসের ভয়াবহতায় এ পর্যন্ত ৫ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে জেলার সিভিল সার্জনও রয়েছেন।

গত ৪ এপ্রিল (শনিবার) নারায়ণগঞ্জে প্রথম একটি বেসরকারি ক্লিনিকের একজন চিকিৎসক করোনা আক্রান্ত হন। তিনি নিয়মিত সেই ক্লিনিকে রোগী দেখতেন। হঠাৎ করে তার করোনা উপসর্গ দেখা দেয়। পরে তার নমুনা পরীক্ষা করলে তার করোনা শনাক্ত হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

৮ এপ্রিল (বুধবার) করোনায় আক্রান্ত হন নারায়ণগঞ্জ জেলা করোনা বিষয়ক ফোকাল পার্সন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন হিসেবে মো. জাহিদুল ইসলাম বিভিন্ন সময় নমুনা সংগ্রহের জন্য জেলার বিভিন্ন স্থানে গিয়েছেন এবং করোনা বিষয়ে দায়িত্ব পালন করছেন। এ সময় তিনি করোনা আক্রান্ত হন। পরবর্তীতে তার নমুনা পরীক্ষা করা হলে তার করোনা শনাক্ত হয়।

বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। শুক্রবার (১০ এপ্রিল) করোনা আক্রান্ত হন নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালের একজন চিকিৎসক। মেডিসিন কনসালটেন্ট (৪২) এই চিকিৎসকের করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার ফলাফল অনুযায়ী তিনি করোনা পজিটিভ।

একইদিন নগরীর বেসরকারি একটি হাসপাতালের (৪৫) একজন চিকিৎসকের শনাক্ত করা হয়। সর্বশেষ শনিবার (১১ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজের করোনা শনাক্ত করা হয়। নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হন তিনিও।

এর আগে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের নার্স, ওয়ার্ডবয় ও হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক করোনা আকান্ত হয়েছেন। এ পর্যন্ত নারায়ণগঞ্জে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫ জন। মারা গেছেন ৯ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ