বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১০ টাকা কেজির ২৮ বস্তা চাল জব্দ, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা: আ: হান্নান মানছুর
খাগড়াছড়ি থেকে>

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় কালোবাজারে বিক্রি হওয়া খাদ্যবান্ধব কর্মসূচির ২৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পরে স্থানীয়রা ওই চাল ক্রেতার বাড়িতে গিয়ে জব্দ করেন। পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ২৮ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় চাল ক্রেতা মো. হাশেমকে আটক করা হয়। তবে ডিলার মোমিন মিয়া পলাতক রয়েছেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ২৮ বস্তা চাল উদ্ধার করেছি। এ ঘটনায় ডিলার এবং ক্রেতার বিরুদ্ধে নিয়মিত মামলা জারি হবে।

এ ছাড়া এখানে যে অফিসারকে সংযুক্ত করা হয়েছে, তার কোনো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ